কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
আসন্ন কলারোয়ার ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বেনজিরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪ জানুয়ারী) সন্ধ্যায় সোনাবাড়িয়ার ৬নং ওয়ার্ডের বারিক মোড়ে পথসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী বেনজির হোসেন হেলাল। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল বারিক সরদার।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী, ৭নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবলু, ৮নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য তবিবর রহমান, ভাদায়ালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ সামাদ, শিক্ষক অলিওর রহমান, শিক্ষক জনাব কাসরুজ্জামান, শিক্ষক আবু শাহিন, শিক্ষক নাজমুল হহক তুহিন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কুদ্দুস, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, আঃ রশিদ, হুমায়ন কবির, মোঃ আসাদুল রাজু আহমেদসহ আ’লীগ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। উল্লেখ্য, পথ সভাটি বিশাল জনসভায় পরিনত হয়েছে বলে কর্মী-সমর্থকরা জানায়।
s
