হোম ফিচার আসছে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লার সিক্যুয়েল’

বিনোদন ডেস্ক :

সত্যজিৎ রায় এবং তার ফেলুদা সমগ্র আপামর বাঙালির কাছে এক অমূল্য সম্পদ। সত্যজিৎ রায়ের অন্যতম আবিষ্কার ছিলেন মুকুল চরিত্রের অভিনেতা শিশুশিল্পী কুশল। পাঁচ বছরের ছোট্ট মুকুলই এবার ‘সোনার কেল্লা’র পরিচালক।

প্রায় ৫০ বছর পর এবার মুকুলের হাত ধরেই বড় পর্দায় ফিরতে চলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘সোনার কেল্লা’। বাঙালি জাতিকে দেয়া সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম হলো ফেলুদাসমগ্র। তাই সত্যজিৎ রায় এবং তার ফেলুদাসমগ্র আপামর বাঙালির কাছে এক অমূল্য সম্পদ।

১৯৭১ সালে নিজের লেখা এই ফেলুদা গল্পের অন্যতম অংশ সোনার কেল্লার গল্প অবলম্বনে ১৯৭৪ সালে সিনেমা তৈরি করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। এ সিনেমায় সত্যজিৎ রায়ের অন্যতম আবিষ্কার ছিলেন মুকুল চরিত্রের অভিনেতা শিশুশিল্পী কুশল। খুদে মুকুলের চরিত্রে কুশলের অভিনয় মন জয় করে নিয়েছিল আপামর বাঙালির।

পাঁচ বছর বয়সের সেই ছোট্ট মুকুল ওরফে কুশল চক্রবর্তীকে আজও মনে রেখেছে সবাই। এবার তার হাত ধরেই রুপালি পর্দায় আসছে ‘সোনার কেল্লার সিক্যুয়েল’। বাঙালি ফিরে পেতে চলেছে সোনার কেল্লার পুরোনো নস্টালজিয়া। সোনার কেল্লার যে হিরো ছিল, সে এই ছবির পরিচালক।

সিনেমার প্রযোজক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী কারা হবেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে, এটুকু নিশ্চিত যে, এবারও মুকুলের চরিত্রে অভিনয় করবেন কুশল চক্রবর্তী নিজেই। তিনি জানান, ‘সোনার কেল্লার সন্ধানে: অ্যা হান্ট আফটার ফরটি ইয়ার্স’ হবে সিনেমাটির নাম; যা গল্প বলবে মুকুল এবং তার ছেলের।

সত্যজিৎ রায়ের কালজয়ী এই সৃষ্টির সিক্যুয়েলে এবার আর ফেলুদাকে দেখা যাবে না। মুকুল আর তার ছেলেকে নিয়েই এগোবে গল্প। এই চরিত্রের জন্য মুকুলের ছেলের বয়স রাখা হয়েছে ১০-১২ বছর। কুশল জানান, ইতোমধ্যে তিনি সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকে এ সিনেমা বানানোর জন্য অনুমতি পেয়ে গিয়েছেন। তার ইচ্ছা আছে শীতকালে সিনেমার শুটিং করার। সত্যজিৎ রায়কে উৎসর্গ করেই এ সিনেমা বানানোর পরিকল্পনা নিয়েছেন অভিনেতা-পরিচালক কুশল চক্রবর্তী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন