হোম অন্যান্যসারাদেশ আশাশুনি ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডলফিন হ্যাচারীর সামনে দয়ারঘাট চার রাস্তার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমিরন কুমার বাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলি।

বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পদক বিকাশ চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম বুলবুল।

সভায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি শূন্যপদ পুরন করা হয়। পদগুলো হলো যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে সাবিনা খাতুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন