হোম খুলনাসাতক্ষীরা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর ও শিশু পার্ক পরিদর্শন

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর ও শিশু পার্ক পরিদর্শন করেছেন কর্মকর্তাবৃন্দ। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কর্মকর্তাবৃন্দ এ পরিদর্শন কাজ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টোর এবং শিশু পার্ক পরিদর্শন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক ও সিভিল সার্জন অফিস এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার।

পরিদর্শনকালে কর্মকর্তাদ্বয় স্টোরের সার্বিক খোঁজ খবর নেন এবং শিশু পার্ককে আরও সুন্দর করে গড়ে তুলতে পরিকল্পনার কথা বলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন