আশাশুনি (সাতক্ষীরা)প্রতিনিধি :
আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোর ৬.৩০ টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের সিমান্তবর্তী ভালুকা চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজ উদ্দীনের যোমজ পুত্র রাজা আহমেদ (১৮) ও রাজ আহমেদ (১৮), আশাশুনির কুল্যায় মামা ফিরোজ আহম্মেদ জজের বাড়ীতে থেকে একাদশ শ্রেণিতে লেখাপড়া করে আসছিল। ঘটনার সময় রাজা ছোট ভাই ও তার বন্ধু বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের এশার আলীর পুত্র ইদ্রিসকে পিকনিকের বাসে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা হয়। চাঁদপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটর সাইকেলটি পাশে গাছের সাথে ধাক্কা খায়।
এতে মটর সাইকেল চালক রাজা (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। ছোট ভাই রাজ (১৮) ও বন্ধু ইদ্রিস গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে সাতক্ষীরার একটি হাসপাতালে প্রেরন করে।
s
