হোম অন্যান্যসারাদেশ আশাশুনি বানভাসী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের উদ্যোগে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

আশাশুনি বানভাসী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের উদ্যোগে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বানভাসী মানুষের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেছে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি।

বৃহপ্রতিবার (৮অক্টবার) সকাল আশাশুনি সরকারি এতিম খানার হল রুমে এই নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবি এম মোস্তাকিম।

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য শেখ হারুন-উর-রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ফিরোজ কামাল শুভ্র,

উপপরিচালক এসএম আক্তার, রেড ক্রিসেন্ট সোসাইটির নিবার্হী সদস্য তৌহিদুর রহমান ডাবলু, জেলা পরিষদের সদস্য মো. আব্দুল হাকিম ও মহিদুর রহমান, শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিল রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক কামরুল ইসলাম, আশিক মনোয়ার প্রমূখ।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে পরিবারপ্রতি নগদ সাড়ে ৪ হাজার টাকা ও আট প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন