আশাশুনি প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন দলীয় মনোনয়নপত্র গ্রহন করেছেন।
গতকাল দুপুর ২ টার দিকে তিনি ঢাকা থেকে মনোনয়নপত্র গ্রহন করেন। বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের দুবারের সভাপতি, কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন দলীয় মনোনয়ন পেতে ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
গতকাল বাংলাদেশ আওয়ামীলীগের গুলিস্থান কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্তদের হাত থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। তিনি যাতে দলীয় মনোনয়ন পেয়ে ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
