আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে করোনা কালীন সময়ে নারী ও কন্যা শিশু সুরক্ষা, বরাদ্দ বৃদ্ধি, তথ্য সংগ্রহ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার কুল্যার মোড়ে চাপড়া-সাতক্ষীরা মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল, অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।
‘কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দিবেই পাড়ি’ শ্লোগানকে সামনে রেখে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর চায়না রানী দাশ, পল্লী চেতনার প্রতিনিধি আতাউর রহমান, সখি দাশ প্রমুখ।
