আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে কৃষকদের মাঝে লবণ সহনশীল সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূলীয় এলাকায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভর্তূকি প্রদানের মাধ্যমে ২৩৪ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রত্যেককে মিষ্টি কুমড়া বীজ ১০ গ্রাম, শসা ০৫ গ্রাম, লাউ ০৬ গ্রাম, ধুন্দুল ০৫ গ্রাম, পুইশাক ১০ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মারুফা খাতুন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম।
