আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের দুটি মূর্তি চুরি সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীকে পুলিশ গ্রেফতার করেছে।
এ ব্যাপারে কাপসন্ডা সার্বজনীন জগদ্ধঠত্রী মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জি জানান, বাবু ঢালি নামে এক কবিরাজ বুধহাটা গ্রামে দুর্গামন্দিরের কাছে মৃত রনজিৎ দেবনাথের কন্যা স্বামী পরিত্যাক্তা মনিকা দেবনাথের বাড়িয়ে গিয়েছিলেন ব্রজেন দেবনাথ নামে একজনকে চিকিৎসা দিতে। ব্রজেনের বোন মনিকা একটি কৃষ্ণমূর্তি ও নারায়নের মূর্তি চার হাজার টাকা দিয়ে কিনেছেন বলে কবিরাজকে জানায়। এবং ঘর থেকে পিতলের কৃষ্ণমূর্তি এবং পাথরের নারায়নের মূর্তি বের করে এনে দেখায়।
কবিরাজ বাড়িতে ফিরে কাপসন্ডা মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানালে মন্দির কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেন। থানা পুলিশ দীর্ঘ একসপ্তাহ ধরে অভিযোগ যাচাই করেন এবং গতকাল বিকালে থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের নির্দেশে এসআই জাহাঙ্গীর হোসেন ও এসআই মামুনের নেতৃত্বে মনিকাকে তার বাড়ি থেকে আটক করেন।
ওসি গোলাম কবির জানান, মনিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে স্বামী পরিত্যাক্তা মহিলা। বাপের বাড়িতে থাকা অবস্থায় বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কারা মূর্তি চুরির সাথে জড়িত সেব্যপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাগেছে।
