হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে ওল্ড টাইগার বিজয়ী

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সদরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সদর কালীমন্দির (গাছতলা) প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় ওল্ড টাইগার ক্রিকেট একাদশ ও ইয়াং লায়ন্স ক্রিকেট একাদশ পরষ্পরের মুখোমুখি হয়।

আকর্ষণীয় খেলায় টসে জিতে ইয়াং লায়ন্স ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৯ রান সংগ্রহ করে। জবাবে ওল্ড টাইগার ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪০ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, প্রকাশ সরদার ও মিহির রায়। ধারাভাষ্যে ছিলেন, সুব্রত মন্ডল ও সঞ্জয় শীল।

খেলায় ম্যান অফ দা ম্যাচ রমেন বৈদ্য ও বিজয়ী অধিনায়ক কবি আবু বক্কর সিদ্দিকের হাতে পুরষ্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার অনাথ বন্ধু চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, শিক্ষক দেবাশীষ মন্ডল, পঞ্চানন বিশ্বাস, মেম্বার প্রার্থী আশীষ কুমার মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন