হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ওয়ারেন্টের তিন আসামী আটক

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে পুলিশের অভিযানে এক বছরের সাজা প্রাপ্ত আসামী সহ গ্রেফতার পরোয়ানার তিন আসামী আটক হয়েছে।

গতকাল রাতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বার এর নিক নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল দেবহাটা) এস এম জামিল হোসেন এর তত্ত্ববধায়নে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই অভীক বড়াল, এএসআই লিটন হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানা এলাকায় আইন শৃংখলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের মৃত জবেদ আলীর পুত্র সি আর ২৫২/১৯ নং মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাকিম (৫০) কে আটক করে।

অপর দিকে একই ইউনিয়নের বকচর গ্রামের রুহুল আমিন সরদারের পুত্র জি, আর ২২৭/২০ নং মামলার আসামী ফাহিম সরদার (২৪) ও কুল্যা ইউনিয়নের মৃত মাধাই দাশ এর পুত্র নারি ও শিশু নির্যাতন জি, আর ৩২৮/২১ নং মামলার পলাতক আসামী সন্তোষ দাশ (৫৭) কে আটক করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন