হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

আশাশুনিতে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

কর্তৃক Editor
০ মন্তব্য 179 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও শ্রেষ্ঠ সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “মুজিব বর্ষেও আহবান, যুব কর্ম সংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। উপজেলার বিভিন্ন যুব সংগঠন ও প্রশিক্ষিত যুবদের অংশ গ্রহনে আলোচনা সভা শেষে ২৯ জন যুব ও যুব নারীদের মাঝে ১৪ লক্ষ ৩০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে ক্রেস্ট প্রদান করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন