হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করলেন ইউএনও মীর আলিফ রেজা

আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করলেন ইউএনও মীর আলিফ রেজা

কর্তৃক Editor
০ মন্তব্য 140 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্সুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফম রুহুল হক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও মেলায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ৮টি এবং স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাণি সম্পদ অধিদপ্তর একটি করে মোট ১০ টি স্টলে স্ব স্ব উদ্ভাবিত যন্ত্রপাতি ও দ্রব্যাদি প্রদর্শন করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন