হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে চেয়ারম্যান কুদ্দুসের বক্তব্যে বঙ্গবন্ধুর স্মরন করায় দল থেকে অব্যাহতি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে আনুলিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল কুদ্দুস বিগত ১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্মরন করায় তাকে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত কয়েকদিন আগে পত্র পত্রিকায় তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করে উপজেলার বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

এদিকে চেয়ারম্যান কুদ্দুসকে দলথেকে অব্যাহতি প্রদান করায় দলের এ দুঃসময়ে বিভিন্ন হিসাব নিকাশ এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ১৯৮৫ সালে খুলনা বিএল কলেজ থেকে চেয়ারম্যান কুদ্দুস বিএনপির ছাত্র রাজনীতির শুভ সূচনা শুরু হয়। দীর্ঘ ৩৮ বৎসর দলের সুসময়ে দুঃসময়ে সংগ্রাম জেল জুলুম অত্যাচার দমন নীপিড়ন চুড়ায় উৎড়ায় পেরিয়ে তার রাজনীতি জীবনে দলের ক্লান্তি লগ্নে অশ্রুসিক্ত নয়নে এই ত্যাগি নেতাকে বিদায় দেওয়া হয়েছে। তার অব্যাহতির খবর তার ইউনিয়ন সহ উপজেলায় ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার বাড়িতে ভিড় জমায়।

তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বিগত ২০২১ সালের ১৬ই ডিসেম্বর বিছট হাইস্কুলের সামনে আমতলা নামক স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, আনিছুর রহমান, মোকসেদ মোড়ল, আব্দুস সবুর, আমজাদ হোসেনের অনুরোধে বক্তব্য দিয়েছি। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও ১৯৭১ সালে যারা দেশের জন্য আত্মহতি দিয়েছিলেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে বক্তব্য প্রদান করি। স্মরন করার অপরাধে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসকে দলের নবগঠিত আহ্বায়ক কমিটির বড় কোনো পদে না রেখে সদস্য হিসাবে তাকে রাখা হয়েছে। ফলে দলের জন্য এই ত্যাগি নেতা ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস হতাশ হয়ে পড়েছে।

এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি বলেন, যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের বাদ দিয়ে আমি তো বক্তব্য দিতে পারি না। যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন দেশপ্রেম মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চায়।

উল্লেখ্য তার রাজনীতি জীবনে কখনো চেয়ারম্যান আবার কখনো ভাইস চেয়ারম্যান কখনো দলের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন পদে অতিষ্ঠিত ছিলেন চেয়ারম্যান কুদ্দুস।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন