হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল গণি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, আব্দুল ওহাব, শিবুপদ সরকার, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ প্রমুখ।

সভায় বোরো আবাদে রোগ-বালাই ও পোকা-মাকড় দমন, আলোর ফাঁদের মাধ্যমে পোকার উপস্থিতি নির্ণয়, ব্লাষ্ট দমনে করনীয়, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে শতকরা ৭০ ভাগ ভর্তূকি মূল্যে বিভিন্ন কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র সরবরাহ বিষয় আলোচনা, সার ও বীজ মনিটরিং সহ সকল প্রকল্পের প্রদর্শনী নিয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন